যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সংবাদকর্মীর প্রাণনাশের হুমকির অভিযোগ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল,২০২৬, ০৭:২৪ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল,২০২৬, ১১:০৪ পিএম
সংবাদকর্মীর প্রাণনাশের হুমকির অভিযোগ

শরিকানা পুকুর থেকে জোরপূর্বক মাছ লুট, বসতবাড়িতে হামলা এবং প্রাণনাশের হুমকির অভিযোগে কোতোয়ালি থানায় অভিযোগ দিয়েছেন দৈনিক পূর্বাঞ্চলের রূপদিয়া প্রতিনিধি হারুন অর রশিদ।

অভিযোগে জানা যায়, যশোর সদরের ঘুনি পশ্চিমপাড়ার হারুন অর রশিদের পৈত্রিক ও ক্রয়সূত্রে প্রাপ্ত শরিকানা পুকুর দীর্ঘদিন ধরে তিনি ও অন্যান্য অংশীদার শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন।

অভিযোগ রয়েছে, একই এলাকার আরিজুল ইসলাম ছেলে মিরাজুল ইসলাম (২২) মতিয়ার রহমান ছেলে সাজ্জাদ হোসেন (২৪), আজিজুর রহমানের ছেলে সাবিদসহ (২১) ৪/৫ জন দীর্ঘদিন ধরে জোরপূর্বক পুকুর থেকে মাছ ধরে নিয়ে যাচ্ছে।

মাসখানেক আগে গভীর রাতে মাছ ধরতে বাধা দিলে তারা ক্ষুব্ধ হয়ে ফিরে যায়। গত ১৪ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে অভিযুক্তরা লাঠিসোটা, লোহার রড, চাকু ও চাইনিজ কুড়াল নিয়ে তার বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে। তারা পুকুরের পানি নিষ্কাশন করে মাছ লুটের হুমকি দেয়। বাধা দিলে হারুন অর রশিদ ও তার পরিবারের সদস্যদের মারধর, গুরুতর জখম এমনকী হত্যারও হুমকি দেওয়া হয়।

বর্তমানে ভুক্তভোগী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্তদের উচ্ছৃঙ্খল আচরণের কারণে কেউ এগিয়ে যাননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)