যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ক্ষেতেই পড়েছিল বজ্রাঘাতে নিহতের লাশ

চৌগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল,২০২৬, ১০:০৫ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল,২০২৬, ১১:১৯ পিএম
ক্ষেতেই পড়েছিল বজ্রাঘাতে নিহতের লাশ

বজ্রাঘাতে আবু তাহের (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি যশোরের চৌগাছায় উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের আন্দুলিয়া গ্রামের খায়রুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে বজ্রপাতের ঘটনা ঘটলেও মাগরিবের নামাজের পর গ্রামের জনৈক মাসুমের ধান ক্ষেতের আইল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর একটার দিকে ধানক্ষেতে কাজের উদ্দেশ্যে মাঠে যান কৃষক আবু তাহের। এর কিছুক্ষণ পর থেকেই আবহাওয়া খারাপ হয় এবং বজ্রপাতসহ ঝড়বৃষ্টি হতে থাকে। এক দেড় ঘণ্টা আবহাওয়া খারাপ থাকার পর আবার স্বাভাবিক হয়ে যায়। তবে, সন্ধ্যা পর্যন্ত কৃষক আবু তাহের বাড়িতে না ফিরলে স্বজনরা খুঁজতে খুঁজতে ধানক্ষেতের আইলে তার লাশ পড়ে থাকতে দেখে।

স্বজনদের ধারণা, দুপুরে তিনি বজ্রাঘাতে নিহত হন।

চৌগাছা থানার ওসি (তদন্ত) নুরুল আমিন শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)