মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
মহেশপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক মো. নোমান হোসেনের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে নির্বাহী অফিসার (ইউএনও) সাজ্জাদ হোসেনের সভাপত্বিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিচুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা, মহেশপুর থানার ওসি মেহেদী হাসান, উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক দবির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, পৌর বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহাগ খান, মহেশপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবর আলী প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক নোমান হোসেন বলেন, ‘আমি বিশ্বাস করি, প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।’
উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি সামাজিক সমস্যা, মাদক, দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধেও সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, আপনারা দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে কাজ করবেন।
এসময় সভায় উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মহেশপুর উপজেলার রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি এবং সুধীজন উপস্থিত ছিলেন।