যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ির চুরির মামলা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল,২০২৬, ০১:৩০ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল,২০২৬, ০৩:২৭ পিএম
যশোরে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ির চুরির মামলা

পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়িকে না জানিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে পুত্রবধূসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের মৃত আব্দুল আজিজের স্ত্রী তৈয়বা খাতুন বাদী হয়ে আদালতে এই মামলা করেন।

মামলায় অভিযুক্তরা হলেন, পুত্রবধূ সানজিদা আক্তার সাথী, তার মা শ্যামলী বেগম, মামা জালাল হোসেন, খালা সুমী বেগম এবং প্রতিবেশী নাসির আলী। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আছাদুল ইসলাম অভিযোগটি আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআই যশোরকে নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালে তৈয়বা খাতুনের ছেলে আব্দুল হাকিমের সাথে সাথীর বিয়ে হয়। স্বামী সৌদি আরবে যাওয়ার পর সাথী তার খালাতো ভাইয়ের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন।

এ নিয়ে প্রতিবাদ করলে গত ৭ ফেব্রুয়ারি ভোরে পরিবারের সদস্যদের অজান্তে সাথী তার আত্মীয়দের সহায়তায় ৩ লাখ ৭০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার ও নগদ ৬ লাখ টাকা নিয়ে পালিয়ে যান। কোনো উপায় না পেয়ে ভুক্তভোগী শাশুড়ি আদালতের দ্বারস্থ হয়েছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)