যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শৈলকুপায় সংঘর্ষে কৃষক নিহত, আহত ১০

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল,২০২৬, ০২:১৫ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল,২০২৬, ০৩:৩২ পিএম
শৈলকুপায় সংঘর্ষে কৃষক নিহত, আহত ১০

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে মোহন শেখ (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন।

এ ঘটনায় নারীসহ আহত হয়েছেন আরও অন্তত দশজন। নিহত মোহন শেখ মাধবপুর গ্রামের মোতালেবের ছেলে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে গ্রামের খালপাড়ায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে জেলা যুবদল নেতা আবু জাহিদ চৌধুরীর সমর্থকদের সঙ্গে শৈলকুপা উপজেলা যুবদলের সদস্য সচিব আবুল বাশার তরিকুল সাদাতের সমর্থকদের দীর্ঘদিনের বিরোধের জেরে এই সংঘর্ষের সূত্রপাত।

বুধবার সন্ধ্যায় জাহিদের এক সমর্থককে মারধরের জের ধরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদ এমরান মোহন শেখকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আব্বাস শেখকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে রেফার করা হয়েছে।

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, রাজনৈতিক ও সামাজিক আধিপত্য বিস্তারের জেরে এই ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও উত্তেজনা বিরাজ করায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)