যশোর, বাংলাদেশ || শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক বিক্রেতা আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ২৪ এপ্রিল,২০২৬, ০৮:৪৫ পিএম
ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক বিক্রেতা আটক

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে। এরা হলো, শহরের ধর্মতলা কদমতলা এলাকার আব্দুস সাত্তারের ছেলে জনি এবং পুরাতন কসবা কাজীপাড়া গোলামপট্টির রবিউল ইসলামের ছেলে শেখর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক ব্রজেন্দ্রনাথ গাইন বলেছেন, গত শুক্রবার দুপুর একটার দিকে শহরের আরবপুর ডিওএইচএস মোড়ের একটি দোকানের সামনে থেকে দুইজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

শুক্রবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)