যশোর, বাংলাদেশ || রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মোটরসাইকেল কুপিয়ে রাগ মেটালো সন্ত্রাসীরা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ২৫ এপ্রিল,২০২৬, ০৮:০১ পিএম
আপডেট : রবিবার, ২৬ এপ্রিল,২০২৬, ০১:৩৬ এ এম
মোটরসাইকেল কুপিয়ে রাগ মেটালো সন্ত্রাসীরা

যশোর কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় ইমরান হোসেন (২৯) নামে এক যুবককে না পেয়ে তার মোটরসাইকেলটি কুপিয়ে ক্ষতিগ্রস্ত করেছে দুর্বৃত্তরা।

এই ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
ইমরান যশোর শহরের শংকরপুর এলাকার আতর আলীর ছেলে।

অভিযুক্তরা হলেন, শংকরপুর জমাদ্দারপাড়ার আলাউদ্দিন আলার দুই ছেলে জাহাঙ্গীর হোসেন ও বাদশা, জালালের ছেলে সুজন, ফজলুর ছেলে মোহাম্মদ আলী, বাচ্চুর ছেলে নয়ন এবং একই এলাকার আবু হোসেন।

ইমরান হোসেন অভিযোগ করেছেন, আসামি সুজন মাস তিনেক আগে তার বড় ভাইয়ের স্ত্রীকে ফুসলিয়ে নিয়ে যায়। কিছুদিন আগে তার ভাবি বাড়ি ফিরে আসেন। প্রত্যাবর্তনের বিষয়টি ভালোভাবে নেয়নি সুজন।

ইমরান বলেন, সুজনের ধারণা- আমার ভাবি বাড়িতে ফিরে এসেছেন।

গত ২৩ এপ্রিল রাত আটটার দিকে ইমরান বাস টার্মিনালের পাশের একটি গ্যারেজে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন। সে সময় আসামিরা আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। তিনি মোটরসাইকেল ফেলে দৌড়ে জীবন রক্ষা করেন। তখন আসামিরা তার মোটরসাইকেলটি কুপিয়ে ক্ষতিগ্রস্ত করে।

যেকোনো সময় অভিযুক্তরা তাকে হত্যা করতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)