যশোর, বাংলাদেশ || রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে ১২০০ পিস ইয়াবাসহ একজন আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ২৫ এপ্রিল,২০২৬, ০৯:৪০ পিএম
যশোরে ১২০০ পিস ইয়াবাসহ একজন আটক

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তা থেকে এক হাজার ২শ' পিস ইয়াবাসহ মিরাজ দফাদার (৪২) নামে এক মোটরসাইকেল আরোহীতক আটক করেছেন।

মিরাজ দফাদার যশোর শহরের নাজির শংকরপুর সাদেক দারোগার মোড়ের মৃত নওয়াব আলী দফাদারের ছেলে। বর্তমানে তিনি যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর পূর্বপাড়ায় বসবাস করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক রাফিজা খাতুন বলেছেন, শনিবার (২৫ এপ্রিল) বিকেলে গোপন সূত্রে জানতে পারেন এক ব্যক্তি মোটরসাইকেলে করে চৌগাছা থেকে ইয়াবা শহরের দিকে আনছেন।

সংবাদ পেয়ে বিকেল ৪টার দিকে তিনি বিশ্ববিদ্যালয়ের সামনের রোডের মুজাহিদ ভিলা নামক একটি বাড়ির সামনে অবস্থান নেন।

মিরাজ দফাদার সেখানে পৌঁছালে মোটরসাইকেলটা থামিয়ে তার দেহ তল্লাশি করা হয়। পরে তার কাছ থেকে এক হাজার ২শ’ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

একই সাথে মোটরসাইকেল এবং তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)