যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে র‍্যাবের অভিযানে যুবক আটক, অস্ত্র উদ্ধারের দাবি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল,২০২৬, ১০:৪৮ এ এম
আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল,২০২৬, ১২:৫৪ পিএম
যশোরে র‍্যাবের অভিযানে যুবক আটক, অস্ত্র উদ্ধারের দাবি

যশোরের সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় অভিযান চালিয়ে একটি রিভলবার ও চাকুসহ শাহিনুর রহমান নামে এক যুবককে আটক করেছে র‍্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার (রাত ১১টার দিকে) পরিচালিত এই অভিযানে তার আটক হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, বাহাদুরপুর গ্রামের বাসিন্দা কামরুজ্জামানের ছেলে শাহিনুর রহমান অবৈধ অস্ত্রসহ এলাকায় অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে শাহিনুরকে আটক করা হয় এবং তার কাছ থেকে একটি রিভলবার ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, উদ্ধারকৃত অস্ত্রের উৎস এবং এর সঙ্গে অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়রা জানান, হঠাৎ করে গভীর রাতে র‍্যাবের এমন অভিযান ও অস্ত্র উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে অনেকেই আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের তৎপরতাকে স্বাগত জানিয়েছেন এবং অপরাধ দমনে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)