যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাদক মামলায় ট্রাকচালকসহ তিনজনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল,২০২৬, ০৮:৫১ পিএম
মাদক মামলায় ট্রাকচালকসহ তিনজনের কারাদণ্ড

মাদক মামলায় ট্রাক চালকসহ তিন মাদক ব্যবসায়ীকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত।
সাজাপ্রাপ্ত তিনজনই পলাতক।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক এসএম নূরুল ইসলাম এক রায়ে এ আদেশ দিয়েছেন।

সাজাপ্রাপ্তরা হলো, যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ গ্রামের জাওলাপাড়ার সিরাজ মিয়ার ছেলে কামরুজ্জামান, জামাল উদ্দিনের ছেলে ইমামুল হোসেন ও মণিরামপুরের রোহিতা গ্রামের শেখপাড়ার আব্দুল মান্নানের ছেলে ট্রাকচালক সোহাগ পারভেজ পাপ্পু।

মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৮ নভেম্বর রাতে পুলিশ যশোর-বেনাপোল সড়কের ঝিকরগাছা বাজারে অবস্থান নেয়। রাত পৌনে ১০টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা একটি ট্রাক ( ঢাকামেট্রো-ট-২২-৩৭৮১) থামানো হলে দুইজন পালিয়ে যাওয়ার সময় আটক হয়। এরপর ট্রাকে তল্লাশি করে চালকের টের নিচ থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় ঝিকরগাছা থানার এএসআই ইকরামুল হক বাদী হয়ে আটক তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। এ মামলায় দীর্ঘ সাক্ষ্য গ্রহণশেষে আসামি সোহাগ পারভেজ পাপ্পুর বিরুদ্ধে ৩৬ (১) ধারার সরণীর ১৪(গ) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড ও ৩৮ ধারার অভিযোগে আরও ২ বছর কারাদণ্ড, ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড। এছাড়া, অপর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সাজাপ্রাপ্ত তিনজনই জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)