যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অপদ্রব্য মেশানো হাজার কেজি আম বিনষ্ট

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল,২০২৬, ১০:০৬ পিএম
অপদ্রব্য মেশানো হাজার কেজি আম বিনষ্ট

দেবহাটায় অপদ্রব্য মেশানো ৪৮ ক্যারেটে প্রায় এক হাজার কেজি আম বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরার দেবহাটা ফুটবল মাঠে জব্দকৃত আম বিনষ্ট করা হয়।

দেবহাটা উপজেলার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খানের উপস্থিতিতে উক্ত আম বিনষ্ট করা হয়।

উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান জানান, নির্দিষ্ট সময়ের আগে আম পেড়ে তাতে অপদ্রব্য মিশিয়ে রপ্তানির চেষ্টা চলছিল। পরে নওয়াপাড়া ইউনিয়নের হাদিপুর এলাকা অভিযান চালানানো হয়।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার নেতৃত্বে ওই আম জব্দ করে পর্যবেক্ষণে রাখা হয়। অপরিপক্ক আম দ্রুত সময়ের মধ্যে পেকে যাওয়ায় তা বিনষ্ট করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)