যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিএনপি নেতা আলমগীর হত্যা মামলায় ভাইপো রাকিব গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ৭ মে,২০২৬, ০২:২৪ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৭ মে,২০২৬, ০৩:২৯ পিএম
বিএনপি নেতা আলমগীর হত্যা মামলায় ভাইপো রাকিব গ্রেপ্তার

যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও হত্যাসহ ২৭ মামলার আসামি কাজী রাকিব ওরফে ভাইপো রাকিবকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

শংকরপুরের বিএনপি নেতা আলমগীর হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে বুধবার ৬ মে) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

রাকিব শংকরপুর এলাকার তৌহিদুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ডিবির এসআই অলোক কুমার দে।

ডিবি জানায়, ভাইপো রাকিব যশোরের চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে চারটি হত্যা, সাতটি অস্ত্র, চারটি বিস্ফোরক ও চাঁদাবাজিসহ ২৭টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি।

এছাড়া আলমগীর হত্যা মামলার আসামিদের জবানবন্দীতে ভাইপো রাকিবের নাম উঠে এসেছে। সেই সূত্র ধরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ৩ জানুয়ারি সন্ধ্যায় শংকরপুরের বাসিন্দা পৌরসভার সাত নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে গুলি করে হত্যা করা হয়। পুলিশ জানায়, এর আগে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা জানতে পেরেছেন, এই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ভাইপো রাকিব।

বর্তমানে রাকিবকে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)