যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে সাড়ে ছয় কোটি টাকার ২৬ সোনার বার উদ্ধার, আটক ৩

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ৭ মে,২০২৬, ০২:৪১ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৭ মে,২০২৬, ০৩:৩৪ পিএম
যশোরে সাড়ে ছয় কোটি টাকার ২৬ সোনার বার উদ্ধার, আটক ৩

যশোরে বিজিবির বিশেষ অভিযানে প্রায় সাড়ে ছয় কোটি টাকা মূল্যের ২৬টি সোনার বারসহ তিন পাচারকারীকে আটক করা হয়েছে।

এসময় সোনা বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার, পাঁচটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৭ মে) ভোর সাড়ে ৪টার দিকে বিজিবি যশোর ব্যাটালিয়ন সদর দপ্তরের অদূরে শহরের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন বর্ডার গার্ড বাংলাদেশের ৪৯ ব্যাটালিয়ন সদস্যরা।

আটক ব্যক্তিরা হলেন, শার্শা উপজেলার রাজনগর গ্রামের জহির উদ্দিনের ছেলে রনি (৩৬), চৌগাছা উপজেলার উত্তর কয়ারপাড়া গ্রামের ইসাহকের ছেলে আব্দুল গনি (৫৪) এবং সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের ইব্রাহিম সর্দারের ছেলে ইসরাইল (৪৬)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নীলগঞ্জ ব্রিজ এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়।

এসময় গাড়ির হেডরেস্টের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা তিন কেজি ৪৮ গ্রাম ওজনের ২৬টি সোনার বার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সোনার বাজার মূল্য প্রায় ছয় কোটি ৩৯ লাখ ৪৭ হাজার ৪০ টাকা।

এছাড়া, সোনা পাচারের কাজে ব্যবহৃত প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-২২-৭৯৩০), পাঁচটি মোবাইল ফোন ও নগদ সাত হাজার ৩২৭ টাকা জব্দ করা হয়েছে।

বিজিবি বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, ঢাকার আব্দুল্লাহপুর ও উত্তরা এলাকার চোরাকারবারিদের কাছ থেকে সোনার বার সংগ্রহ করে যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন তারা।

আটক তিনজনের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের যশোর কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)