স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে হত্যাসহ ১৪ মামলার আসামি শরিফুল ইসলাম জিতুকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গত (৭ মে) বৃহস্পতিবার রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জিতু শহরের বারান্দি মোল্লাপাড়ার সিরাজুল ইসলাম সিরার ছেলে।
ডিবি পুলিশ জানায়, জিতু যশোর শহরের চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। একটি মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। সম্প্রতি তিনি জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান।
পরে তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৮ মে) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।