যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৮ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রেসক্লাব যশোরের মিলনোৎসব

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ৮ মে,২০২৬, ০৯:৩০ পিএম
প্রেসক্লাব যশোরের মিলনোৎসব

‘রঙে রৌদ্রে বৈশাখ’ সেøাগানে প্রেসক্লাব যশোরের আয়োজনে উদযাপিত হয়েছে পারিবারিক মিলনোৎসব। শুক্রবার (৮ মে) সারাদিন যশোরের রামনগর আরআরএফ টার্ক সেন্টারে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রেসক্লাব যশোরের সদস্য ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই আয়োজন। হাসি, আড্ডা, গান, বিভিন্ন প্রকার খেলাধুলা ও নানা প্রতিযোগিতা এবং র‌্যাফেল ড্র এর মধ্যে দিয়ে চলে মিলনোৎসব।

অনুষ্ঠানে প্রেসক্লাব যশোরের সকল সদস্য তাদের পরিবারের সদস্যদের সাথে সামিল হন প্রেসক্লাব যশোরের সদস্য এবং বিদুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তার সাথে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম ও মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, জামায়াতে ইসলামী নেতা মো. শাহাবুদ্দিন, আরআরএফ এর নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাস এবং যশোর কোতয়ালি থানার ওসি মাসুম খান।

পরে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান এবং আগামীতেও একইভাবে মিলনোৎসবে সকলে যাতে সামিল হতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)