যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৮ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দুর্বৃত্তদের হামলায় সাবেক ইউপি সদস্য গুরুতর

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ৮ মে,২০২৬, ১০:০৮ পিএম
দুর্বৃত্তদের হামলায় সাবেক ইউপি সদস্য গুরুতর

লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মাওলানা সিরাজুল ইসলামকে (৫১) কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে লোহাগড়া উপজেলার রায়পাশা গ্রামের বালুর চাতালের পাশে এ হামলার ঘটনা ঘটে।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, কাজ শেষে মাওলানা মো. সিরাজুল ইসলাম ও তার সহযোগী আকিদুল ইসলাম মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বালুর চাতালের পাশে পৌঁছালে ওত পেতে থাকা ৩/৪ জন তাদের মোটরসাইকেল গতিরোধ করে সিরাজুলকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। হামলার সময় তার সহযোগী আকিদুল দৌড়ে লোকজনদের খবর দেয়।

স্হানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়।

তবে, কী কারণে কারা এ হামলা চালিয়েছে -তার সঠিক কোনো তথ্য জানা যায়নি।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)