স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর শহরের নিরালাপট্টি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজা সেবন ও মাদক সংশ্লিষ্ট অপরাধে নারীসহ চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার রাতে পরিচালিত এ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডপ্রাপ্তরা হলেন, চাঁচড়া রায়পাড়ার শিউলি বেগম। তাকে গাঁজা সেবনের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৪/৫ ধারায় সাতদিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।
বেজপাড়া রানার অফিস মোড় এলাকার আরশাদ আলীর ছেলে মেহেদীকে একই ধারায় ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করা হয়। ষষ্ঠীতলা এলাকার সুমন আহমেদের ছেলে শাকিব হাসানকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে আটক বেজপাড়া এলাকার বাবুর ছেলে ইমরানকে ২০ দিনের কারাদণ্ড ও দেড় হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালাউদ্দিন ও মো. সামিউল ইসলাম।