যশোর, বাংলাদেশ || শনিবার, ৯ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ৯ মে,২০২৬, ০৫:০২ পিএম
যশোরে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

যশোরে নয় বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ফিরোজ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা।

গত শুক্রবার (৮ মে) ঝিনাইদহ সদর উপজেলার সুরাট গ্রামের খালার বাড়ি থেকে ফিরোজকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ড্রাইভার ফিরোজের বাড়ি বরিশালে। তিনি বিরামপুরে শ্বশুরবাড়ি এলাকায় বসবাস করেন। শনিবার ৯ মে) দুপুরে তাকে যশোর আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই তানিম জানান, ঘটনার পরই ফিরোজ পালিয়ে যান। পরে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় অবস্থান শনাক্ত করে একটি ধানক্ষেতে কর্মরত অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। ফিরোজ ওই এলাকায় তার খালার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল বুধবার দুপুরে বিরামপুর সাইকেল হাট এলাকায় নয় বছরের এক শিশু তার দুই ভাইয়ের সঙ্গে ভাটাপাড়ার একটি ফাঁকা স্থানে খেলা করছিল। এমন সময় ড্রাইভার ফিরোজ সেখানে এসে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। একপর্যায়ে জানাজানি হলে পালিয়ে যান ড্রাইভার ফিরোজ। এরপর একটি মহল ভুক্তভোগী পরিবারকে মামলা না করার জন্য নানাভাবে চাপ প্রয়োগ করতে শুরু করে। তবে কোতোয়ালি থানা পুলিশের হস্তক্ষেপে মামলা রেকর্ড হয়। শেষমেশ শুক্রবার ফিরোজকে গ্রেপ্তার করে পুলিশ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)