যশোর, বাংলাদেশ || শনিবার, ৯ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুরে শিশুকে যৌন হয়রানির অভিযোগ, গণপিটুনি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ৯ মে,২০২৬, ০৬:০২ পিএম
মহেশপুরে শিশুকে যৌন হয়রানির অভিযোগ, গণপিটুনি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় উইনিয়নের চেচোগাড়ি গ্রামের এক শিশুকে ফুঁসলিয়ে দোকানে নিয়ে যৌন হয়রানি করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মহেশপুর থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় উপজেলোর শ্যামকুড় গ্রামের চেচোগাড়ি মোড়ে মান্নারে দোকানের সামনে দিয়ে সাত বছর বয়সী একটি শিশুকে চিপ কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে দোকানের ভিতর নিয়ে কোলে বসিয়ে যৌন হয়রানি করে। পরে শিশুটি বাড়ি গিয়ে তার যৌনাঙ্গে ব্যাথা করছে বলে অভিভাবকদের জানায়। পরিবারটি এই ঘটনা শনিবার সকালে এলাকাবাসীকে জানায়। ঘটনা শুনে স্থানীয় লোকজন মান্নানকে ধরে পিটুনি দিয়ে আটকে রাখে।

খবর পেয়ে মহেশপুর থানার এসআই মাজারুল টিম নিয়ে সেখানে গিয়ে মান্নানকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। অভিযুক্ত মান্নান শ্যামকুড় গ্রামের আলতাব হোসেনের ছেলে। তার বিরুদ্ধে এলাকায় এধরনের একাধিক অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানান।

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, মান্নানের বিরুদ্ধে ভিকটিমের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনে মামলা করেছেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)