যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১২ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ছাগলে ক্ষেত নষ্ট করায় শ্রীপুরে দুপক্ষের সংঘর্ষে আটজন আহত

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১২ মে,২০২৬, ১০:১১ এ এম
আপডেট : মঙ্গলবার, ১২ মে,২০২৬, ০২:১১ পিএম
ছাগলে ক্ষেত নষ্ট করায় শ্রীপুরে দুপক্ষের সংঘর্ষে আটজন আহত

মাগুরার শ্রীপুর উপজেলায় ছাগলে প্রতিবেশীর জমির সবজি ক্ষেত নষ্ট করাকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।

সংঘর্ষে জালাল শেখ গ্রুপের হারুন শেখ (৩০), সুজন শেখ (২৫), সুমন শেখ (৩০) ও আফরোজা (২৭) আহত হন।

অন্যদিকে, মোতাহার গ্রুপের নাজির (৩৫), উজ্জ্বল (৩০) ও শরিফুল (৩০) গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (১১ মে) রাতে উপজেলার আমলসার গ্রামের পশ্চিমপাড়ায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমলসার গ্রামের মসলেম শেখের স্ত্রী সাজেদা বেগমের একটি ছাগল প্রতিবেশী কিয়ামুদ্দীনের ছেলে মোতাহারের জমির শাক খেয়ে ফেলে।

এ ঘটনাকে কেন্দ্র করে মোতাহারের ছেলে তরিকুলের সঙ্গে সাজেদার পরিবারের সদস্যদের বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সুমন শেখ নামের এক যুবক তরিকুলকে মারধর করলে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে সুজন শেখের বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, সবজি ক্ষেত নষ্ট করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাতে অভিযান চালিয়ে কাউকে গ্রেপ্তার করা যায়নি। অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)