যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১২ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে যুবলীগ ক্যাডার চিমার বিরুদ্ধে যুবককে প্রাণনাশের হুমকি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ১২ মে,২০২৬, ১১:৫০ এ এম
আপডেট : মঙ্গলবার, ১২ মে,২০২৬, ০২:১৭ পিএম
যশোরে যুবলীগ ক্যাডার চিমার বিরুদ্ধে যুবককে প্রাণনাশের হুমকি

যশোরে দীর্ঘ ২০ বছর ধরে জবরদখল করে রাখা সরকারি জমি গৃহায়ন কর্তৃপক্ষ উদ্ধার করার পর ওই জমির প্রকৃত মালিক শরীফ আল আমিন ওরফে শুভকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযুক্ত ব্যক্তি নিষিদ্ধঘোষিত সংগঠন যুবলীগের সদর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি মেম্বার হাদিউজ্জামান চিমা। এই ঘটনায় ভুক্তভোগী শরীফ আল আমিন কোতোয়ালী থানায় চারজনের নাম উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডির তথ্য অনুযায়ী, অভিযুক্তরা হলেন, উপশহর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার যুবলীগ ক্যাডার হাদিউজ্জামান চিমা, তার বোন সুমাইয়া পুতুল, পাগলাদহ গ্রামের মোয়াজ্জেমের ছেলে রাশেদ এবং শহরের বারান্দীপাড়া এলাকার পাপ্পু।

অভিযোগে বলা হয়েছে, উপশহর এলাকায় হাউজিংয়ের একটি জমি নিয়ে শরীফ আল আমিনের পরিবারের সাথে চিমাদের দীর্ঘদিনের বিরোধ ছিল। গত ১০ মে সকাল সাড়ে ১০টার দিকে বিরামপুর গাবতলা মোড় এলাকায় শুভ অবস্থানকালে চিমা ও তার সহযোগীরা তাকে ঘিরে ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপশহরের ওই জমিটির প্রকৃত মালিক শরীফ আল আমিনের পরিবার হলেও দীর্ঘ ২০ বছর ধরে তা অবৈধভাবে দখল করে রেখেছিলেন হাদিউজ্জামান চিমা ও তার বোন।

যুবলীগের ক্যাডার হওয়ায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি দুই দশক ধরে জমিটি নিজের কবজায় রাখেন। তার ক্ষমতার দাপটে প্রকৃত মালিক বারবার চেষ্টা করেও জমিটি উদ্ধার করতে পারেননি।

সম্প্রতি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান চালিয়ে ওই জমিটি অবৈধ দখলমুক্ত করে। এরপরই প্রকৃত মালিক শুভ জমির মালিকানা দাবি করলে চিমার সাথে তাদের নতুন করে বিরোধ তৈরি হয়।

এর জেরেই এই হুমকির ঘটনা ঘটেছে। বর্তমানে শুভ ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)