যশোর, বাংলাদেশ || বুধবার, ১৩ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘মেজ জাহাঙ্গীর’ আটক

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১২ মে,২০২৬, ০৭:১৬ পিএম
আপডেট : মঙ্গলবার, ১২ মে,২০২৬, ০৭:৪০ পিএম
সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘মেজ জাহাঙ্গীর’ আটক

সুন্দরবনে শান্তি ফিরিয়ে আনতে পরিচালিত বিশেষ অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

অপারেশন ম্যানগ্রোভ শিল্ড-এর আওতায় অভিযান চালিয়ে সুন্দরবনের ত্রাস হিসেবে পরিচিত কুখ্যাত মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীরকে (৫৬) আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।​

মঙ্গলবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদ ছিল যে দাকোপ উপজেলার শিবসা নদীর আদাচাই ফরেস্ট অফিস-সংলগ্ন কালীর খাল এলাকায় ডাকাত মেজ জাহাঙ্গীর অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত একটার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ওই এলাকায় একটি ঝটিকা অভিযান পরিচালনা করে এবং জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীরকে আটক করে কোস্ট গার্ড সদস্যরা। এসময় তল্লাশ চালিয়ে তার কাছ থেকে উদ্ধার করা হয় ​দুটি একনলা বন্দুক, পাঁচ রাউন্ড তাজা কার্তুজ।

আটক জাহিদুল ইসলাম নড়াইল জেলার নড়াগাতী থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সুন্দরবনে নিজস্ব বাহিনী গড়ে তুলে দস্যুতা চালিয়ে আসছিলেন। বিশেষ করে সাধারণ জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় এবং বনের সম্পদ লুটের ক্ষেত্রে তার বাহিনী ছিল বনের ওপর নির্ভরশীল মানুষের কাছে এক আতঙ্কের নাম।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ড কঠোর অবস্থানে রয়েছে।​ আটক ডাকাত এবং উদ্ধার অস্ত্র-গোলাবারুদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

সুন্দরবনকে সম্পূর্ণ নিরাপদ ও দস্যুমুক্ত না করা পর্যন্ত এ ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)