যশোর, বাংলাদেশ || বুধবার, ১৩ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

তালাক দেওয়া স্ত্রীকে ধর্ষণের মামলায় কথিত জঙ্গি নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ১২ মে,২০২৬, ১০:০৪ পিএম
আপডেট : মঙ্গলবার, ১২ মে,২০২৬, ১০:৪৬ পিএম
তালাক দেওয়া স্ত্রীকে ধর্ষণের মামলায় কথিত জঙ্গি নেতা গ্রেপ্তার

তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তওসিকুল ইসলাম বিশ্বাস ওরফে তনিম বিশ্বাস নামে এক ব্যক্তিকে। নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের যশোর জেলা কমান্ডার হিসেবে তার নাম পুলিশের খাতায় লিপিবদ্ধ।

গত সোমবার রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার আদালতে সোপর্দ করা হলে তাকে জেলহাজতে পাঠানো হয়।

আটক তনিম যশোর শহরতলীর কিসমত নওয়াপাড়ার বিশ্বাসপাড়ার ওহিদুল বিশ্বাসের ছেলে।

ভুক্তভোগীর দায়ের করা এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের ২৩ নভেম্বর তনিমের সাথে তার বিয়ে হয়। তাদের সাড়ে চার বছর বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পর থেকেই তিনি জানতে পারেন, তনিমের বিভিন্ন নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে। এসব বিষয়ে প্রতিবাদ করলে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো।

এজাহারে আরও বলা হয়, গত ২০ এপ্রিলের পর থেকে তনিম প্রায় রাতে বাড়ির বাইরে থাকতেন। মাঝে মধ্যে বাড়িতে এসে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতেন। গত ৩ মে রাতেও তিনি বাড়িতে এসে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরদিন ৪ মে তনিম জানান, তিনি তাকে তালাক দিয়েছেন। এ সময় তার হাতে একটি কাগজ তুলে দেওয়া হয়, যেখানে দেখা যায় ২৬ এপ্রিল তাকে তালাক দেওয়া হয়েছে। পরে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য তাকে মারধর করা হয়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে।

ভুক্তভোগীর অভিযোগ, তালাকের বিষয়টি গোপন রেখে ২৭ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত তনিম তাকে একাধিকবার ধর্ষণ করেছেন। পরে তিনি আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে মামলাটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়। গ্রেপ্তারের পর মঙ্গলবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে, ভুক্তভোগীর স্বজনদের দাবি, তনিম কারাগারে থাকার সময় তার পেছনে প্রায় সাত লাখ টাকা খরচ করা হয়েছে। জেল থেকে বের হওয়ার পর তিনি আরও একটি বিয়ে করেন। এছাড়া ওষুধ ব্যবসার কথা বলে তাদের কাছ থেকে আরও পাঁচ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ।

এর আগে ২০২১ সালে চাঁদাবাজি, অস্ত্রের মুখে অপহরণসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তাকে আটক করে পুলিশ। জামিনে মুক্ত হয়ে তিনি আবার সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। 

২০২২ সালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা থেকে আসা বিশেষ বাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে নিয়ে যায়। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়, তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের যশোর জেলা কমান্ডার। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলাও হয়। দুই বছর কারাভোগের পর কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।

সর্বশেষ সোমবার রাতে তাকে আবারও নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, ফ্যাসিবাদী জমানায় সাধারণ মানুষকে ধরে নানা জঙ্গি সংগঠনের নেতা পরিচয়ে আদালতে সোপর্দ করার অনেক অভিযোগ ছিল। তনিম আসলেই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত কি না তা কোনো নিরপেক্ষ সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)