স্টাফ রিপোর্টার
, যশোর
ধর্ষণ মামলার আসামি রাব্বি ইসলামকে (২০) গ্রেপ্তার করেছে যশোরের শার্শা থানা পুলিশ।
শুক্রবার ভোরে পুলিশ উপজেলার ফুলসর গ্রামের তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। রাব্বি ওই গ্রামের নুর ইসলামের ছেলে।
পুলিশ জানিয়েছে, গত ২০ ও ২১ ডিসেম্বর রাতে শার্শার স্বরুপদাহ গ্রামের একটি বাড়িতে দুই দফা ধর্ষণের শিকার হয় কেশবপুরের সন্ন্যাসগাছা গ্রামের একটি মেয়ে (১৭)।
ঘটনার পাঁচ মাস পর গত ১৪ মে ওই মেয়ের মা থানায় একটি মামলা করেন। সেই মামলায় রাব্বিকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে অন্য একটি সূত্রে জানা গেছে, ওই মেয়ে ও রাব্বির মধ্যে প্রেমজ সম্পর্ক ছিল। সেই সূত্রে তারা নিজেরা পালিয়ে যায়। স্বেচ্ছায় তারা ওই মেয়ের এক আত্মীয়ের বাড়িতে রাতযাপন করে।
মেয়েটি অপ্রাপ্তবয়স্ক বিধায় তার পরিবারের লোকজন রাব্বির সাথে সম্পর্ক মেনে না নেওয়ায় এই ধর্ষণ মামলা।