লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইল জেলায় মাদক বিরোধী 'বিশেষ অভিযানে' ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তারের দাবি করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তাররা মাদকের কারবারি বলেও দাবি করা হয়েছে।
শুক্রবার (১৫ এপ্রিল) সন্ধ্যা রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে নড়াইল সদর থানার আউড়িয়া ইউনিয়নের মালিবাগ মোড় থেকে ওই দুজনকে গ্রেপ্তার করে।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন, নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকার সাহেব আলীর ছেলে আ. রাজ্জাক (৪০) ও মহিষখোলা এলাকার মোহাব্বত গাজীর ছেলে রাজ গাজী (২৮)।
এ সময় তাদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট আটক করা হয় বলে ওসি জানিয়েছেন।
ওসি আব্দুল খালেক জানান, আটক মাদকদের নড়াইল সদর থানায় সোপর্দ করা হয়েছে।