স্টাফ রিপোর্টার
, যশোর
শহরের নীলগঞ্জ তাঁতীপাড়া এলাকা থেকে চাইনিজ কুড়ালসহ ইমরান খান টুটুল নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক টুটুল ওই এলাকার নুর ইসলাম খানের ছেলে।
কোতোয়ালি থানার এসআই সামছুল হক বাদী হয়ে তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল নীলগঞ্জ তাঁতীপাড়া এলাকা গিয়ে টুটুলকে অস্ত্রসহ হাতেনাতে আটক করে।
স্থানীয় একটি সূত্র জানায়, স্থানীয় ব্যবসায়ী হারুন অর রশিদের সঙ্গে দোকান সংক্রান্ত বিরোধের জেরে টুটুল, হারুনসহ বেশ কয়েকজন হাফিজুর রহমানের ওপর হামলা চালায়। এ সময় তারা আহত হন। পরে স্থানীয় লোকজন টুটুলকে পাকড়াও করে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।