যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুরে বিচার বিভাগ ও আইনজীবীদের মতবিনিময়

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২১ মে,২০২৬, ০৮:৩৭ পিএম
মহেশপুরে বিচার বিভাগ ও আইনজীবীদের মতবিনিময়

ঝিনাইদহের মহেশপুরে বৃহস্পতিবার (২১ মে) দুপুরে বিচার বিভাগ ও আইনজীবীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় আদালতের কার্যক্রম আরও গতিশীল করা, বিচার প্রার্থীদের সেবা সহজতর করা এবং বিচার বিভাগ ও আইনজীবীদের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা ও দায়রা জজ ইমরান হোসেন চৌধুরী, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম নবী, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের (জেলা জজ) বিচারক মাসুদ আলী, মহেশপুর সিনিয়র সিভিল জজ আয়েশা সিদ্দিকা এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওয়াজেদুর রহমান।

আরও উপস্থিত ছিলেন, জেলা দায়রা জজ আদালতের নাজির হাবিবুর রহমান, পিপি মশিউর রহমান, জিপি মোকারম হোসেন টুল্লু, মানব পাচার ট্রাইব্যুনালের বিশেষ পিপি দবির হোসেন, ঝিনাইদহ বার সমিতির সভাপতি কাজী একরামুল হক আলম এবং সাধারণ সম্পাদক শফিউল আলম।

সভায় আরও অংশ নেন এপিপি আমিনুল ইসলাম খান চুনু, এজিপি তরিকুল ইসলাম, এপিপি মাসুদুর রহমান এবং অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।

বক্তারা বলেন, বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের আস্থা ধরে রাখতে স্বচ্ছতা, দ্রুত বিচার কার্যক্রম এবং পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই। সভায় আদালতের পরিবেশ উন্নয়ন ও বিচারসেবা আরও জনবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)