যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইয়াবা সরবরাহ ও সেবনের দায়ে দুই বন্ধুর দণ্ড

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ৩ জুন,২০২৬, ০৮:১৩ পিএম
ইয়াবা সরবরাহ ও সেবনের দায়ে দুই বন্ধুর দণ্ড

যশোরের অভয়নগরে ইয়াবা ট্যাবলেট সরবরাহ ও সেবনের দায়ে দুই বন্ধুকে ছয় ও তিন মাস করে বিনাশ্রম কারা ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বেলা তিনটার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার শেখ সালাউদ্দীন দিপু এই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার পায়রা ইউনিয়নের কোটা গ্রামের আসলাম খানের ছেলে মাসুদ খান (১৯) ও একই ইউনিয়নের কাদিরপাড়া গ্রামের হালিম শেখের ছেলে বায়েজিদ শেখ (২০)।

এলাকাবাসী জানায়, মাসুদ খান ও বায়েজিদ শেখ একে অপরের ঘনিষ্ট বন্ধু। মাসুদ শেখ ইয়াবা ট্যাবলেট সরবরাহ ও সেবনকারী এবং বায়েজিদ শেখ সেবনকারী।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায় জানান, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার বেলা তিনটার দিকে থানা পুলিশের সহযোগিতায় পায়রা ইউনিয়নের কাদিরপাড়া বাজারে অভিযান চালানো হয়। এ সময় চার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাসুদ খান ও বায়েজিদ শেখ নামে দুইজনকে আটক করা হয়। পরে তাদের কারাদণ্ড ও একশ’ করে টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘ইয়াবা ট্যাবলেট সরবরাহ ও সেবনের দায়ে মাসুদ খানকে ছয় মাস এবং বায়েজিদ শেখকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের অর্থদণ্ড দেওয়া হয়েছে।’

 

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)