যশোর, বাংলাদেশ || বুধবার, ৩ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভাঙ্গায় ট্রাকের পেছনে কারের ধাক্কা: ঝিকরগাছার মা-ছেলেসহ নিহত ৫

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ২ জুন,২০২৬, ১০:৩৬ এ এম
আপডেট : মঙ্গলবার, ২ জুন,২০২৬, ০২:২৯ পিএম
ভাঙ্গায় ট্রাকের পেছনে কারের ধাক্কা: ঝিকরগাছার মা-ছেলেসহ নিহত ৫

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডারভর্তি একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের সজোরে ধাক্কায় চালকসহ পাঁচজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (০২ জুন) ভোর চারটার দিকে মালিগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় দুটি শিশুও গুরুতর আহত হয়েছে।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকা থেকে যশোরগামী প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ঢুকে যায়। গাড়িটি কেটে চালকের লাশ উদ্ধার করা হয়। দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করেছে শিবচর হাইওয়ে থানা পুলিশ।

ফরিদপুরের ভাঙ্গার এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে চারজনই যশোর জেলার ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রামের একই পরিবারের সদস্য। তারা হলেন, শহিদুল ইসলামের স্ত্রী নূরজাহান (৫০), তার দুই ছেলে আরিফ ইসলাম (২৪) ও রাকিব (১৮) এবং একই গ্রামের ইলিয়াস হোসেনের স্ত্রী আয়েশা বেগম (২৮)।

এছাড়া নিহত হয়েছেন প্রাইভেট কারটির চালকও। একই পরিবারের চারজনের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের একটি টিম নিহতদের ঠিকানায় গিয়ে খোঁজ-খবর নিচ্ছে।

ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় প্রাণ রক্ষা পেলেও গুরুতর আহত হয়েছে আশরাফুল হোসেন (৭) ও তাসফিয়া (৩) নামে দুই শিশু।

ফায়ার সার্ভিস কর্মীরা জানান, ঘটনাস্থলেই চালকসহ চারজন মারা যান। আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজন মারা যান।

পরবর্তীতে আহত দুই শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)