স্টাফ রিপোর্টার
, যশোর
বোমা হামলার ঘটনার সাথে জড়িত অভিযোগে যশোরে যুবলীগ কর্মী মেহেদী হাসানকে (৩০) আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (২জুন) দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের গোয়ালদাহ বাজারে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মশিয়ার রহমানের ছেলে।
পুলিশ জানায়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনের দিন বেলা ১১টার দিকে যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আওয়ামী লীগের লোকজন বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এসময় হামলাকারীরা বোমার বিস্ফোরণ ঘটায় এবং বিএনপি নেতাকর্মীদের মারপিট করে।
এ ঘটনায় ২০২৪ সালের ১৯ নভেম্বর ৯৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও প্রায় ৩০০ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়। মামলা তদন্তকালে ঘটনার সাথে জড়িত অভিযোগে যুবলীগ কর্মী মেহেদী হাসানের নাম জানতে পারে পুলিশ। এ কারনে তাকে আটক করা হয়েছে।