যশোর, বাংলাদেশ || সোমবার, ৮ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরের নতুনহাটের আলোচিত জুয়েলারি ব্যবসায়ী প্রকাশ আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ৭ জুন,২০২৬, ০৩:২৪ পিএম
যশোরের নতুনহাটের আলোচিত জুয়েলারি ব্যবসায়ী প্রকাশ আটক

যশোর সদর উপজেলার নতুনহাট এলাকার সমালোচিত জুয়েলারি ব্যবসায়ী প্রকাশকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। গত শনিবার (৬ জুন) রাতে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক প্রকাশ ওই এলাকার পরিমলের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হক। তিনি জানান, প্রকাশের বিরুদ্ধে গ্রাহকদের সোনা বন্ধক রেখে তালবাহানা করা ও তা ফেরত না দেওয়াসহ নানা প্রতারণার অভিযোগ রয়েছে।

এসব সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে এবং বর্তমানে তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে স্থানীয়রা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রকাশ নানা ধরনের অপকর্মে জড়িয়ে পড়েন।

তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথের আত্মীয় পরিচয় দিয়ে এলাকায় প্রভাব খাটাতেন এবং বিভিন্ন অবৈধ সুবিধা গ্রহণ করতেন। এছাড়া এলাকার অসংখ্য সাধারণ নারীর সোনা বন্ধক রেখে তা গায়েব করে দেওয়ার গুরুতর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

পাশাপাশি প্রকাশের বিরুদ্ধে চোরাই ও অবৈধ সোনার সিন্ডিকেটের সাথে জড়িত থাকার অভিযোগ দীর্ঘদিনের। তার আটকের খবর ছড়িয়ে পড়লে নতুনহাট ও পুলেরহাট এলাকার অসংখ্য ভুক্তভোগী গ্রাহক কোতোয়ালি থানায় ভিড় জমান এবং এই প্রতারক ব্যবসায়ীর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)