স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর ডিবি পুলিশ ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তারের দাবি করেছে। আটককৃতরা হলেন, যশোর সদরের কচুয়া খানপাড়া এলাকার মৃত বাবুল খান ছেলে কামরুজ্জামান খান ও কেশবপুরের মধ্যকুল গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে রাসেল খান।
এর মধ্যে রাসেল খান দশ মামলার আসামি। রোববার (২৮ জুন) আটক দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
ডিবি সূত্র জানায়, ২৭ জুন রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই কামাল হোসেনের নেতৃত্বে একটি দল যশোর সদরের রামনগর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে অভিযান চালান। এ সময় একটি ফাঁকা জমির সামনে একটি পুরনো মাইক্রোবাস তল্লাশি করে তার ভেতর থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্যসহ মাইক্রোবাসে থাকা রাসেল খান ও কামরুজ্জামান খানকে আটক করা হয়।
এ সময় জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি। এ ঘটনা আটক দুজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।