যশোর, বাংলাদেশ || বুধবার, ১ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় যুবক আটক

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন,২০২৬, ০৯:২৩ এ এম
আপডেট : মঙ্গলবার, ৩০ জুন,২০২৬, ০২:৩৭ পিএম
জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় যুবক আটক

জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও অশালীন মন্তব্য করার অভিযোগে মোসলে উদ্দিন জনি (২৩) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সোমবার সন্ধ্যা ৭টার দিকে দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের পূর্ব জয় নারায়ণপুর এলাকার বক্স আলী মৌলভী বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। আটক জনি ওই এলাকারই বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে জনি তার ফেসবুক আইডি থেকে জাইমা রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করে একটি পোস্ট দেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে ক্ষুব্ধ জনতা তাকে ঘেরাও করে আটক করে। স্থানীয়দের দাবি, এর আগেও জনি বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ধরনের আপত্তিকর মন্তব্য করেছেন।

খবর পেয়ে দাগনভূঞা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত যুবককে হেফাজতে নেয়। দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ওই যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও মামলার প্রস্তুতি চলছে। এই ঘটনার পেছনে অন্য কারো উসকানি বা সংশ্লিষ্টতা আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)