যশোর, বাংলাদেশ || বুধবার, ১ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর যৌতুক মামলা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন,২০২৬, ০৯:০৪ পিএম
আপডেট : মঙ্গলবার, ৩০ জুন,২০২৬, ০৯:৩৪ পিএম
যশোরে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর যৌতুক মামলা

স্ত্রীর বিরুদ্ধে যৌতুক মামলা করেছেন তরিকুল ইসলাম নামে এক ব্যক্তি। স্ত্রী তার কাছে নগদ ১০ লাখ টাকা ও এক বিঘা জমি যৌতুক দাবি করেছিল বলে ওই ব্যক্তি তার মামলায় উল্লেখ করেন।

মঙ্গলবার (৩০ জুন) বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বানিয়াখালী এলাকার বাসিন্দা ও বর্তমানে যশোর শহরের ধর্মতলা-খোলাডাঙ্গা এলাকায় বসবাসকারী তরিকুল ইসলাম যশোর আদালতে যৌতুক নিরোধ আইনে এ মামলা করেন।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগটির তদন্ত করে কোতোয়ালি থানার ওসিকে প্রতিবেদন দেওয়ার আদেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন, মাদারীপুর সদর উপজেলার চর গোবিন্দপুর খোয়াজপুর গ্রামের মৃত এনামুল কেরলের মেয়ে ও বাদীর স্ত্রী মিম, মৃত জমির বয়াতীর ছেলে ইসমাইল বয়াতী, সামছুদ্দীন বয়াতীর ছেলে ডালিম বয়াতী, মৃত ইছহাক বয়াতীর ছেলে হুমায়ুন ব্যাপারী ও ঢাকা লালবাগ থানার ওয়াটার ওয়ার্কস রোডের নেছার উদ্দীন।

অভিযোগে জানা গেছে, ২০১৫ সালের ২ মে তরিকুল ইসলাম পারিবারিকভাবে মিমকে বিয়ে করেন। বিয়ের সময় মিমকে পাঁচ লাখ টাকার গহনা দেওয়া হয়েছিল। মিম টিকটক ও অনলাইন জুয়ায় আসক্ত। বিষয়টি মিমের পরিবারের সদস্যদের জানালে তারা ক্ষিপ্ত হয়ে সংসারে চরম অশান্তি শুরু করেন।

এ নিয়ে কয়েকদিন আগে আবার তার পরিবারের সদস্যদের জানালে গত ১ জুন স্ত্রী মিমের সহযোগীরা তরিকুল ইসলামের যশোর শহরের ভাড়া বাসায় আসেন। ওই দিন মিম তার স্বামীর কাছে দশ লাখ টাকা ও এক বিঘা জমি যৌতুক হিসেবে দাবি করেন এবং তা না দিলে সংসার করবেন না বলে জানান। মিমের দাবি পূরণে অস্বীকৃতি জানালে তারা বাড়ি থেকে গহনা, মূল্যবান জিনিসপত্র ও নগদ দুই লাখ টাকা নিয়ে চলে যান। পরে বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে তরিকুল ইসলাম এই মামলা দায়ের করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)