যশোর, বাংলাদেশ || বুধবার, ১ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর মামলায় যশোরে দুইজন আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ১ জুলাই,২০২৬, ১২:৪৯ এ এম
বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর মামলায় যশোরে দুইজন আটক

বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় যশোরে দুইজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন, বসুন্দিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বসুন্দিয়া গ্রামের মৃত জব্বার খানের ছেলে রুবেল খান এবং হামিদপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে বাবুল আহমেদ।

রুবেলকে সোমবার (২৯ জুন) রাতে বসুন্দিয়া এলাকা থেকে এবং বাবুলকে মঙ্গলবার (৩০ জুন) দুপুরে শহরের খড়কি এলাকা থেকে আটক করা হয়।

মঙ্গলবার বিকেলে এই দু'জনকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠিয়ে দেন।

এর আগে বসুন্দিয়া সদুল্লাপুর গ্রামের বাসিন্দা এবং ঢাকা উত্তর ভাষানটেক ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন বাদী হয়ে যশোর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, পৌরসভার সাবেক ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী সুমনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, ৬ জুন রাত দেড়টার দিকে আলমগীর হোসেন খবর পান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জঙ্গলবাধাল হাই স্কুল মাঠে অবস্থান করছেন। তারা নাশকতার পরিকল্পনা করছেন এবং সরকারবিরোধী কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছেন।

এ সময় তিনি স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীকে সাথে নিয়ে সেখানে গিয়ে লঞদেখেন আসামিরা 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান দিতে দিতে পাশের ওয়ার্ড বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর করছেন।

অভিযোগে আরও বলা হয়, এসময় তারা ওই অফিসে রাখা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলাম এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের ছবি ভাঙচুর করেন।

প্রায় ২০ মিনিট ধরে তারা বিএনপির ওই কার্যালয়ে তাণ্ডব চালান বলেও মামলায় উল্লেখ করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোফাজ্জেল হোসেন বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন হিসেবে দুইজনকে আটক করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)