যশোর, বাংলাদেশ || বুধবার, ১ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শ্যামনগরে মাদকসহ একজনকে গ্রেপ্তারের দাবি

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন,২০২৬, ০৮:৫৪ পিএম
আপডেট : মঙ্গলবার, ৩০ জুন,২০২৬, ০৯:৩২ পিএম
শ্যামনগরে মাদকসহ একজনকে গ্রেপ্তারের দাবি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের মাহিন্দ্র সিল এলাকা থেকে সুজন মোল্লা নামে এক ব্যক্তিকে মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্র জানায়, সুজন মোল্লার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার অভিযোগ ছিল। এর আগে পশ্চিম বিড়ালাক্ষী এলাকায় মাদক বেচাকেনা ও একটি সংঘবদ্ধ মাদক নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে স্থানীয়দের বক্তব্যে তার নাম উঠে আসে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে মাদকসহ আটক করা হয়। গ্রেপ্তারের পর বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

এ বিষয়ে শ্যামনগর থানার ওসি (তদন্ত) পিয়ার উদ্দিন, বলেন আটুলিয়া ইউনিয়ন থেকে মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)