যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অভয়নগরে মাদকসেবীর কারাদণ্ড

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন,২০২৬, ১০:০৮ এ এম
আপডেট : মঙ্গলবার, ৩০ জুন,২০২৬, ১০:৫৭ এ এম
অভয়নগরে মাদকসেবীর কারাদণ্ড

যশোরের অভয়নগরে তিনপিস ইয়াবা ট্যাবলেটসহ মুরসালিন মোল্যা (২৪) নামে এক মাদকসেবীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

সোমবার (২৯ জুন) রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত মুরসালিন মোল্যা উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ধুলগ্রামের কবির মোল্যার ছেলে। তিনি স্থানীয় একটি মাছের ঘেরে শ্রমিক হিসেবে কাজ করেন।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায় জানান, সোমবার রাত ১১টার দিকে উপজেলার শুভরাড়া ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের পূর্বপাড়া এলাকা থেকে ৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মুরসালিনকে আটক করে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এই দণ্ডাদেশ দেওয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত মুরসালিন মোল্যা ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, গোপীনাথপুর গ্রামের পূর্বপাড়া এলাকার বিল্লাল (২৭) নামের এক মাদক কারবারির কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা দিয়ে তিনি ৫ পিস ইয়াবা ট্যাবলেট ক্রয় করেছিলেন। এর মধ্যে ২ পিস সেবনের পর এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ তাকে বাকি ৩ পিস ইয়াবাসহ আটক করে।

এ ব্যাপারে মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু বলেন, ইয়াবা ট্যাবলেট সংরক্ষণ ও পরিবহনের অপরাধে এক মাদকসেবীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)