লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
অস্ত্র গুলিসহ খবির মোল্লা নামে এক ব্যক্তিকে আটকের দাবি করেছে র্যাব-৬।
বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ওইসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৬-এর স্পেশাল কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ নাজমুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
আটক খবির মোল্লা কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামের কাউসার মোল্লার ছেলে।
র্যাব বলছে, গোপন সংবাদের ভিত্তিতে সিলিমপুর গ্রামে অভিযান চালিয়ে খবির মোল্লাকে আটক করা হয়।
এ ঘটনায় খবির মোল্লার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছিল।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, আসামিকে (রাত পৌনে ৮টা) থানায় হস্তান্তর করা হয়নি। হস্তান্তর করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।