যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

হত্যাচেষ্টা মামলায় আটক মিন্টু বিশ্বাস কারাগারে

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ৮ জুলাই,২০২৬, ০৮:৩৭ পিএম
হত্যাচেষ্টা মামলায় আটক মিন্টু বিশ্বাস কারাগারে

বৃদ্ধ পিতাকে ভরণপোষণ না দেওয়া ও তাকে হত্যাচেষ্টা মামলায় আটক মিন্টু বিশ্বাসকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার (৮ জুলাই) অভয়নগর থানা পুলিশ মিন্টুকে আটক করে আদালতে সোপর্দ করেছিল।

মিন্টু অভয়নগরের দিঘীরপাড় গ্রামের ভুক্তভোগী বৃদ্ধ আজগর আলী বিশ্বাসের ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, বৃদ্ধ আজগর আলী একজন দরিদ্র কৃষক। দীর্ঘদিন কষ্ট করে ছেলেকে লালন-পালন করলেও বর্তমানে ছেলে তাকে ভরণপোষণ, চিকিৎসা ও প্রয়োজনীয় খরচ দিতে অস্বীকৃতি জানায়। পাশাপাশি বসতভিটার সম্পত্তি নিজের নামে লিখে দেওয়ার জন্য বিভিন্ন সময় চাপ ও ভয়ভীতি প্রদর্শন করে। গত ২৫ জুন সকালে আজগর আলী বাড়িতে খাবার খাওয়ার সময় ছেলে মিন্টু আবারও বসতভিটার জমি তার নামে রেজিস্ট্রি করে দিতে বলেন। এতে রাজি না হওয়ায় মিন্টু তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং গলায় গামছা পেঁচিয়ে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন।

বৃদ্ধ আজগর আলীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে মিন্টু পালিয়ে যায়।

আদালতের আদেশে ৭ জুলাই অভিযোগটি অভয়নগর থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড হয়। পুলিশ অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (৭ জুলাই) রাতে মিন্টু বিশ্বাসকে আটক ও বুধবার (৮ জুলাই) আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)