যশোর, বাংলাদেশ || বুধবার, ৮ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘লুটপাটে বাধা দেওয়ায়’ স্কুলশিক্ষিকাকে পিটিয়ে জখম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ৮ জুলাই,২০২৬, ০৭:০৩ পিএম
আপডেট : বুধবার, ৮ জুলাই,২০২৬, ০৭:৩১ পিএম
‘লুটপাটে বাধা দেওয়ায়’ স্কুলশিক্ষিকাকে পিটিয়ে জখম

লুটপাটে বাধা দেওয়ায় ফারজানা ইয়াসমিন নামে এক স্কুল শিক্ষিকাকে পিটিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে ।

এ ঘটনায় বুধবার বিকেলে তিনি ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইদহের ডাকবাংলা বাজার সংলগ্ন-ত্রিমোহনী এলাকায়।

ফারজানা ইয়াসমিন উত্তর নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

লিখিত অভিযোগ অনুযায়ী জানা যায়, ফারজানা ইয়াসমিন মঙ্গলবার সন্ধ্যার পর নিজ বাড়িতে অবস্থান করছিলেন। ওই সময় তার নিজ মালিকাধীন হীরা অটো রাইসমিলের যন্ত্রপাতি খুলে নিয়ে যাচ্ছিলেন একই এলাকার আব্দুস সালাম মিয়ার ছেলে শিপন মিয়াসহ ৬/৭ জন। বাধা দিলে তাকে বেধড়ক পিটিয়ে মারাত্মক জখম করা হয়। এসময় তিনি দৌড়ে পাশের আরশাদ আলীর চালের আড়তে গিয়ে প্রাণ বাঁচান। দুর্বৃত্তরা তার গলায় থাকা সোনার চেইন ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে, বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

এ ঘটনায় বুধবার বিকেলে ঝিনাইদহ সদর থানায় শিপনসহ অজ্ঞাতনামা ৬/৭ জনের বিরূদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ওই শিক্ষিকা।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে দোষীদের বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, শিপনের বিরূদ্ধে এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজিসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)