স্টাফ রিপোর্টার
, যশোর
চোরাই ড্রাম ট্রাক কেটে বিক্রির মামলায় যশোরের বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে আটক করেছে ডিবি পুলিশ। গত মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টার দিকে খাজুরা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
বুধবার (৮ জুলাই) আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আলমগীর হোসেন বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের তেলিধান্যপুর গ্রামের মৃত ওলিয়ার রহমানের ছেলে।
ডিবি পুলিশের এসআই সালাউদ্দিন খান জানান, গত ৭ জুন তেলিধান্যপুর গ্রামের সিরাজুল ইসলামের ফার্মহাউসে খাজুরা পুলিশ ক্যাম্প ও ডিবি পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও সে সময় জামাল, সেতু ও এনামুলকে হাতেনাতে আটক করা হয়। এসময় তারা ফার্মহাউর প্রাচীরের ভেতরে একটি চোরাই ড্রাম ট্রাক কেটে টুকরো করছিলেন। পুলিশের তদন্তে উঠে আসে, চোরাই ট্রাকটি কেটে বিক্রির উদ্দেশ্যে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল।
এ ঘটনায় ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় শহরের বকচর হুশতলা মাঠপাড়ার হাসান শিকদারের ছেলে হামজাকে আটক করা হয়। পরবর্তীতে মামলার কয়েকজন আসামির আদালতেব দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আলমগীর হোসেনের নাম উঠে আসে।
মঙ্গলবার রাত ১০টার দিকে তাকে খাজুরা বাজার এলাকা থেকে আটক করা হয়। বুধবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।