যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইজিবাইকের চোরাই যন্ত্রাংশসহ দুইজন আটক

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ৮ জুলাই,২০২৬, ০৮:৪৬ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই,২০২৬, ১২:৫০ এ এম
ইজিবাইকের চোরাই যন্ত্রাংশসহ দুইজন আটক

পুলিশি অভিযানে সাতক্ষীরার দেবহাটায় চোরাই ইজিবাইকের বিভিন্ন সরঞ্জামসহ আটক দুইজনকে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে তাদের আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে খুলনার কয়রা উপজেলার কুসুডাঙ্গা এলাকার জনৈক আলামিন এবং ভান্ডারখোলা এলাকার আনিছুরের বাড়ি থেকে চোরাই ইজিবাইকের ব্যাটারি, কন্ট্রোলার, মোটরসহ বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দেবহাটা থানার এসআই সঞ্জয় পালের নেতৃত্বে অভিযান চালিয়ে গত মঙ্গলবার দুপুর দুইটার দিকে দেবহাটার পারুলিয়া বাজারে বাবুর চায়ের দোকানের সামনে থেকে মাসুদ রানা (২৭) ও রাসেলুজ্জামান (২৮) নামে দুইজনকে আটক করা হয়। তারা সাতক্ষীরার গোদাঘাটা এলাকার বাসিন্দা।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম বলেন, একটি মামলার সূত্র ধরে আসামি দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী চোরাই ইজিবাইকের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, তাদের বুধবার আদালতে পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)