যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১০ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জেল পালানো হাজতি তিন ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

খুলনা অফিস

প্রকাশ : বৃহস্পতিবার, ৯ জুলাই,২০২৬, ১১:০৪ পিএম
জেল পালানো হাজতি তিন ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

খুলনা জেলা কারাগারের (পুরনো) দেয়াল টপকে পালিয়ে যাওয়া হাজতি ইমন মাঝি (৩০) তিন ঘণ্টা পর গ্রেপ্তার হয়েছেন।

বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া সেকেলার বটতলা এলাকার নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ইমন শেখকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা জেলা কারাগারের সুপার আবু ছায়েম।

জেল সুপার জানান, কারাগার থেকে পালিয়ে যাওয়ার পর ইমন শেখ নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া সেকেলার বটতলার নিজ বাড়িতে যায়। রাত পৌনে ৮টার দিকে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে কারাগারে আনা হয়।

কারাগার সূত্র জানায়, নগরীর সোনাডাঙ্গা থানার একটি চুরি মামলার আসামি ইমন মাঝি গত ১৩ জুন থেকে খুলনা জেলা কারাগারে (পুরনো) বন্দী ছিলেন। বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টার দিকে ইমন মাঝিসহ কয়েকজন হাজতি পুরুষ ওয়ার্ডের মধ্যে দাঁড়িয়ে কথা বলছিলেন। এক ফাঁকে ইমন মাঝি লাফিয়ে মহিলা ওয়ার্ডের ওয়াশরুমের কাছে গিয়ে পড়েন। পরে তিনি ওয়াশরুমের পাইপ বেয়ে কারাগারের পূর্ব পাশের দেয়াল টপকে পালিয়ে যান।

ঘটনাটি টের পাওয়ার পর কারাগারে ‘পাগলা ঘণ্টা’ বাজানো হয়। এরপর কারাগার থেকে হাজতি পালিয়ে যাওয়ার ঘটনাটি জেলা ম্যাজিস্ট্রেট, র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ছাড়াও ঊর্ধ্বতন কারা কর্তৃপক্ষকে জানানো হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)