মাগুরা প্রতিনিধি
বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাগুরা সদর উপজেলার চাঁদপুর পশ্চিমপাড়ায় ফিরোজ বিশ্বাস (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মৃত ফিরোজ ওই গ্রামের বিশারত বিশ্বাসের ছেলে।
মাগুরা সদর থানার এসআই ফারুক হোসেন জানান, শনিবার সকালে চাঁদপুর পশ্চিমপাড়া রাস্তার পাশে পল্লী বিদ্যুতের একটি খুঁটির নিচে পড়ে থাকা ফিরোজ নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হচ্ছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বৈদ্যুতিক খুঁটিতে লাগানো ট্রান্সফরমার চুরি করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা ধারণা করছেন। ঘটনাস্থলে চুরির সরঞ্জামাদি পাওয়া গেছে।
ময়নাতদন্তের জন্য লাশ মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মৃত ফিরোজ পেশায় ইঞ্জিনভ্যান নসিমন চালক ছিলেন।