স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে শরিফুল ইসলাম (৩১) নামে একজন আটক হয়েছেন। ডিবির দাবি শরিফুল ইসলামের কাছ থেকে ৭০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
তিনি যশোর সদর উপজেলার মধ্যকচুয়া গ্রামের মতিয়ার মোল্লার ছেলে।
ডিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ জুলাই) বিকালে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সদর উপজেলার কচুয়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে অভিযান চালায়।
এ সময় রফিকুলের বাড়ির সামনের ইটের রাস্তার ওপর থেকে সন্দেহজনকভাবে শরিফুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় শরিফুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) আটক শরিফুলকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।