যশোর, বাংলাদেশ || রবিবার, ১৯ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রতিপক্ষের হামলায় কুষ্টিয়ায় দুই ব্যক্তি খুন

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১৮ জুলাই,২০২৬, ১১:০৯ এ এম
আপডেট : শনিবার, ১৮ জুলাই,২০২৬, ১২:১৫ পিএম
প্রতিপক্ষের হামলায় কুষ্টিয়ায় দুই ব্যক্তি খুন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়ার খোকসায় দুইজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরো একজন গুরুত্বর জখম হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ১টার সময় খোকসা উপজেলার উসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দেবীনগর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে ফারুক হোসেন (৪০) এবং একই ইউনিয়নের খানপুর গ্রামের আতিয়ার শেখের ছেলে আব্দুল শেখ (২৫)।

স্থানীয় সূত্র জানিয়েছে, ছালিম হোসেন ও মিন্টু চৌকিদার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে দুইপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বিরোধের জের ধরে রাতে মিন্টু চৌকিদারের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে ছালিম হোসেনের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এসময় সেখানে থাকা ছালিম হোসেনের সমর্থক ফারুক হোসেন, আব্দুল শেখ ও মুল্লুক মন্ডলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই ফারুক হোসেন ও আব্দুল শেখ মারা যান।

আহত মুল্লুক মন্ডলকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তিনি সেখানে চিকিৎসাধীন।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'স্থানীয় মিন্টু চৌকিদার ও ছালিম হোসেন গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)