যশোর, বাংলাদেশ || রবিবার, ১৯ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় ইয়াবাসহ আটক ব্যক্তির কারাদণ্ড

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১৮ জুলাই,২০২৬, ১১:৩৫ এ এম
পাইকগাছায় ইয়াবাসহ আটক ব্যক্তির কারাদণ্ড

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খুলনার পাইকগাছায় উপজেলায় ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তার দোকান থেকে ইয়াবা, একটি খালি মদের বোতল এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার কপিলমুনি এলাকার হাউলির কালিবাড়ি রোডের সুমন সাধুর মুদি দোকানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী।

অভিযানকালে দোকানে রাখা দুই পিস ইয়াবা, একটি রয়্যাল স্ট্যাগ ব্র্যান্ডের খালি মদের বোতল এবং মাদক সেবনের কাজে ব্যবহৃত ছয়টি গোপাল বিড়ি উদ্ধার করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(খ) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় সুমন সাধু (৩১), কে ৫০০শ টাকা অর্থদণ্ড এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সাজা কার্যকরের জন্য তাকে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) সবুর মিয়ার কাছে হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত আলামতও পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে।

অভিযানকালে কপিলমুনি পুলিশ ফাঁড়ির আইসি সবুর মিয়া, পেশকার তুহিন বিশ্বাসসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে উপজেলা প্রশাসনের মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। তিনি আরো জানান, মাদকের ব্যাপারে কোন ছাড় দেওয়া হবে না।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)