যশোর, বাংলাদেশ || সোমবার, ২০ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোহাগড়ায় পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে হত্যা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১৯ জুলাই,২০২৬, ১১:১১ এ এম
আপডেট : রবিবার, ১৯ জুলাই,২০২৬, ০৩:২৯ পিএম
লোহাগড়ায় পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে হত্যা

নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে আলিনুর ফকির (৩০) নামে এক নির্মাণশ্রমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৮ জুলাই) রাত ১০টার দিকে লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই নৃশংস ঘটনা ঘটে।

নিহত আলিনুর ওই গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ রমজান একই গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে রাজিব শেখ নিহত আলিনুরের কাছ থেকে ১৮ হাজার টাকা ধার নেন। দীর্ঘদিন ধরে রাজিব ওই টাকা ফেরত না দিয়ে নানা টালবাহানা করছিলেন। অবশেষে শনিবার রাতে পাওনা টাকা পরিশোধের কথা বলে রাজিব ও তার পরিবারের লোকজন আলিনুর ও তার ভাই আমিনুর ফকিরকে কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডেকে নেয়।

আলিনুরের ভাই আমিনুর ফকির জানান, তারা দুই ভাই বিদ্যালয় মাঠে পৌঁছানোর পর কিছু বুঝে ওঠার আগেই রাজিব শেখসহ তার পরিবারের সদস্যরা হঠাৎ আক্রমণাত্মক হয়ে ওঠে। এ সময় অভিযুক্ত রাজিব আলিনুরের পেটে ছুরিকাঘাত করে মারাত্মক জখম করে।

পরে স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত অবস্থায় আলিনুরকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)