যশোর, বাংলাদেশ || বুধবার, ২২ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পচা দই বিক্রি, বনফুলকে অর্ধলাখ টাকা জরিমানা

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২০ জুলাই,২০২৬, ০৮:২০ পিএম
আপডেট : সোমবার, ২০ জুলাই,২০২৬, ০৯:২৯ পিএম
পচা দই বিক্রি, বনফুলকে অর্ধলাখ টাকা জরিমানা

দুর্গন্ধযুক্ত পচা দই সংরক্ষণ ও বিক্রির দায়ে বনফুলের মণিরামপুর বাজার শাখা ব্যবস্থাপককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন শাখাটিতে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।

অভিযানে মণিরামপুর থানা পুলিশের একটি দল অংশ নেয়।

এসিল্যান্ড মাহির দায়ান বলেন, সোমবার বিকেলে মণিরামপুর বাজারে অভিযান পরিচালনার সময় দেখা গেছে- বনফুল অ্যান্ড কোম্পানির বিক্রয় কেন্দ্রে কয়েকটি খাদ্য পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ নেই। এছাড়া, এই বিক্রয় কেন্দ্রে দুর্গন্ধযুক্ত নষ্ট দই পাওয়া গেছে। যা ভোক্তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

এসিল্যান্ড মাহির দায়ান আরও বলেন, এসব অভিযোগে বনফুলের বিক্রয় কেন্দ্রের শাখা ব্যবস্থাপক আবু মুছা হৃদয়কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)