যশোর, বাংলাদেশ || বুধবার, ২২ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নড়াইলের আলিনুর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২২ জুলাই,২০২৬, ১০:৪৯ এ এম
নড়াইলের আলিনুর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নড়াইলের লোহাগড়ায় নির্মাণ শ্রমিক আলিনুর ফকির (২৫) হত্যা মামলার প্রধান আসামি রাজিব শেখকে (৪৫) সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। এ নিয়ে চাঞ্চল্যকর এই হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করল র‍্যাব।

মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টার দিকে র‍্যাব-৬ এর যশোর ক্যাম্প (সিপিসি-৩) এবং সাতক্ষীরা ক্যাম্পের (সিপিসি-১) একটি আভিযানিক দল যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রাজিব শেখ লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে। র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে লোহাগড়া উপজেলার আলিনুর হত্যা মামলার প্রধান আসামি রাজিব শেখকে সাতক্ষীরা সদর থানার গাংনিয়া ব্রিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে লোহাগড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে, গত সোমবার (২০ জুলাই) দিবাগত রাতে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার হাসামদিয়া গ্রামে অভিযান চালিয়ে এই মামলার ২ নম্বর এজাহারনামীয় আসামি রহমান শেখকে গ্রেপ্তার করে র‍্যাব-৬।

বিষয়টি নিশ্চিত করে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ‘গ্রেপ্তারকৃত প্রধান আসামি রাজিবকে সাতক্ষীরা থেকে লোহাগড়া থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’

উল্লেখ্য, গত রোববার (১৯ জুলাই) রাত ১০টার দিকে লোহাগড়ার কুমারডাঙ্গা গ্রামের প্রাইমারি স্কুলের পাশে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নেওয়া হয় নির্মাণ শ্রমিক আলিনুর ফকিরকে। সেখানে প্রতিপক্ষ রাজিব শেখ ও তার সহযোগীরা তাকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনার পরদিন সোমবার রাতে নিহত আলিনুরের ভাই আমিনুর ফকির বাদী হয়ে রাজিব শেখকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরো ৫-৭ জনের বিরুদ্ধে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)